জমিতে ফসল লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের বচসার জেরে ছোট ভাইয়ের হাতে আক্রান্ত হল দাদা ও বৌদি। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার দক্ষিন চাঁদপুর গ্রামে। ঘটনায় গুরুত্বর আহত বৌদি সাগরী মন্ডল বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, শীতের মরশুম শুরু হতেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শীতের সব্জি চাষ। এই বছর দাদা শুধন মন্ডল তার জমিতে পালং শাক চাষ করেছে। সেই জমিতে ভাই মনমোহন মন্ডল ট্রাক্টর নিয়ে ঢুকে সমস্ত ফসল নষ্ট করে দেয় বলে অভিযোগ। ঘটনা দেখতে পেয়ে দাদা তার প্রতিবাদ করে। এরপর মোনমহন দাদার ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। ঘটনা দেখতে পেয়ে জমিতে কর্মরত বৌদি সাগরী তার স্বামীকে বাঁচাতে গেলে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে মারধর শুরু করে দেওর মনমোহন মন্ডল বলে অভিযোগ। ঘটনা চরম আকার ধারন করলে অন্যান্য চাষীরা ছুটে আসতেই অভিযুক্ত মনমোহন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর দাদা শুদ্ধন মন্ডলকে ছেড়ে দিলেও বৌদি সাগরির মাথায় আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্তে পুলিশ।